News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:38 PM
 137           
 0
 24 Sep 19, 12:38 PM

পুলিশ পরিচয়ে ১৫ নেপালিকে পলায়নে সহায়তা॥  

পুলিশ পরিচয়ে ১৫ নেপালিকে পলায়নে সহায়তা॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচার ৬/৬ নম্বর ভবনের পঞ্চম তলার দুটি ফ্ল্যাট থেকে ১৫ জন নেপালিকে পালাতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোতে র‌্যাবের অভিযানের সময় ওই ভবনে পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি প্রবেশ করেন। তিন ব্যক্তি ওই বাসা থেকে বের হয়ে যাওয়ার পরই নেপালি ১৫ নাগরিক রাতেই বাসা থেকে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পরে র‌্যাব তাদের আর গ্রেফতার করতে পারেনি। তবে শাহবাগ থানা পুলিশ দাবি করেছে, সেখানে তাদের কোনও পুলিশ যায়নি। কারা পুলিশ পরিচয়ে সেখানে গিয়েছে তাও তাদের জানা নেই। সেগুনবাগিচার ওই বাড়ির কেয়ারটেকার উজ্জল জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিন জন লোক এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। এরপর তারা নেপালি নাগরিকদের ফ্ল্যাটে যায়। তারা ঘণ্টাখানেক পর বের হয়। এরপর ১৫ নেপালি নাগরিক বের হয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন