News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:14 PM
 135           
 0
 24 Sep 19, 12:14 PM

রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটি গঠিত॥  

রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটি গঠিত॥   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে চীন। বাংলাদেশ, চীন ও মিয়ানমার নিয়ে গঠিত একটি ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ সরাসরি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘রোহিঙ্গারা যাতে তাড়াতাড়ি দেশে ফিরে যায়, সেজন্য চীন একটি ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে। এটি মাঠ পর্যায়ে প্রত্যাবাসনকে সহায়তার জন্য কাজ করবে।’ তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ তাদের সুপারিশ মন্ত্রীদের কাছে দেবে।’ উল্লেখ্য, বিভিন্ন দেশ ও সংস্থা পর্দার আড়ালে কাজ করলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র জাতিসংঘ কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন