News71.com
 Bangladesh
 24 Sep 19, 10:56 AM
 103           
 0
 24 Sep 19, 10:56 AM

শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু॥

শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু॥

নিউজ ডেস্কঃ শাহজাহানপুর রেলওয়ে কলোনীর ৪০ একর জমিতে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রেলের ঢাকা বিভাগের ভূমি অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে শুরু হয় অভিযান। এতে প্রায় ৫০০ শতাধিক কাচা ঘর, ১০০ টির অধিক স্থায়ী পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের কলোনীতে রেল কর্মচারী ও কর্মকর্তাদের থাকার জন্য আবাসিক এলাকার ১০৮ টি ভবনের সব ফাকা জায়গা দখল দাররা গড়ে তুলেছিল কয়েক হাজার বস্তিঘর, মোটর গ্যারেজ, বিভিন্ন ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠান।

এই কলোনীতে আজ তৃতীয় দিনের মত আজ অভিযান চালিয়েছে রেলওয়ে। এর আগেও কয়েকবার অভিযান পরিচালিত হলেও, পুনরায় তা দখল হয়ে গেছে। এবার যাতে স্থায়ীভাবে কলোনী দখলমুক্ত হয় সেজন্য উদ্ধারকৃত স্থানে স্থায়ী স্থাপনা নির্মাণের কথা জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনার ঘোষণাও দেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন