News71.com
 Bangladesh
 23 Sep 19, 07:01 PM
 152           
 0
 23 Sep 19, 07:01 PM

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত॥

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত॥

নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গার নাম আব্দুল মজিদ (৩৪)। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সীমান্তে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের ২৮-২৯ সীমান্ত পিলার এলাকার শূন্য রেখায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প ডি-১ এ অবস্থানরত আবদুল মালেকের পুত্র। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিজিবির সহায়তায় পুলিশ সীমান্তের থোয়াইঙ্গাঝিরি থেকে রোহিঙ্গার মরদেহটি উদ্ধার করেছে। মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের দুটি পায়ের নীচের অংশ উড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন