News71.com
 Bangladesh
 23 Sep 19, 06:59 PM
 85           
 0
 23 Sep 19, 06:59 PM

তেজগাঁওয়ে ফুওয়াং ক্লাবে পুলিশের অভিযান চলছে॥  

তেজগাঁওয়ে ফুওয়াং ক্লাবে পুলিশের অভিযান চলছে॥   

নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ফুওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সরেজমিনে দেখা যায়, অভিযানে এখন পর্যন্ত ক্লাবটিতে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনার তথ্য পায়নি পুলিশ। ক্লাবটির একটি বৈধ বার রয়েছে। এখন বারে রেজিস্টারের সঙ্গে লিকারের সামঞ্জস্যতা খতিয়ে দেখছে। এক্ষেত্রে কোন ধরনের অসামঞ্জস্যতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন