News71.com
 Bangladesh
 23 Sep 19, 06:53 PM
 66           
 0
 23 Sep 19, 06:53 PM

সাংবাদিকদের ওপর হামলা,ঢাবি ছাত্রলীগের দুঃখ প্রকাশ॥  

সাংবাদিকদের ওপর হামলা,ঢাবি ছাত্রলীগের দুঃখ প্রকাশ॥   

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। ছাত্রদলের কর্মীদের ওপর হামলার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন ছাত্রলীগ কর্মীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।এ সময় সাদ্দাম বলেন, আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। এটা সম্পূর্ণ একটি অঘটন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে। কিন্তু কিছু অতি উৎসাহী কর্মীদের জন্য সংগঠন কলঙ্কিত হচ্ছে। আমরা ব্যর্থতার দায় স্বীকার করছি। দ্রুত সময়ের মধ্যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।


ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা পরিকল্পিত এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে হামলা হয়েছে, এমন অভিযোগ করেছে ছাত্রদল। এ প্রসঙ্গে জানতে চাইলে সনজিত বলেন, আমি লাইব্রেরির ওয়াশরুমে গিয়েছি। এসে দেখি অনেকে জড়ো হয়ে আছে। পরে শুনতে পেলাম মারামারির ঘটনা ঘটেছে। এসব সম্পর্কে আমি জানতামই না। যারা এসব ঘটিয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন