News71.com
 Bangladesh
 23 Sep 19, 06:43 PM
 75           
 0
 23 Sep 19, 06:43 PM

ক্যাসিনোতে অভিযানে মেয়র সাঈদ খোকনের সন্তোষ প্রকাশ॥  

ক্যাসিনোতে অভিযানে মেয়র সাঈদ খোকনের সন্তোষ প্রকাশ॥   

নিউজ ডেস্কঃ অবৈধ ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, গত রমজান মাসে মদ জুয়া খেলাসহ সব ধরণের অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোন কাজ হয়নি। এবার কাজ হয়েছে। আশাকরি এই অভিযান অব্যাহত থাকবে।সোমবার (২৩ সেপ্টেম্বর) নগর ভবনে ডেনিস রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, সারা দেশবাসী প্রধানমন্ত্রীর এ সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে, অভিযানকে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করব। অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত একজন নির্দিষ্ট কাউন্সিলরের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন জানান, ওই কাউন্সিলরের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ২ মাস আগে একটি পত্র পাঠিয়েছি কিন্তু এর কোন অগ্রগতি এখনো দেখতে পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন