
নিউজ ডেস্কঃ রাজধানীর বিজয়নগর এলাকার সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৭ জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডের অফিসে এ অভিযান চালানো হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সায়েম টাওয়ারের ৮ম তলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।