
নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈরে কিশোর চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার পর রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ীর কাছে এ ঘটনা ঘটে । নিহত চালক রাজিব শেখ (১৬) উপজেলার টেকেরহাট বন্দর-সংলগ্ন হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ লাশ রাত ৯টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।