News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:38 PM
 76           
 0
 23 Sep 19, 01:38 PM

ছাত্রদলের সভাপতি-সম্পাদকের আচরণে বিএনপি নেতাদের ক্ষোভ॥

ছাত্রদলের সভাপতি-সম্পাদকের আচরণে বিএনপি নেতাদের ক্ষোভ॥

নিউজ ডেস্কঃ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের আচরণে ক্ষুব্ধ হয়েছেন সংগঠনটির নেতা-কর্মীসহ বিএনপি নেতারা। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা খাকলেও সেখানে তারা প্রায় আধাঘন্টা দেরিতে যান। নির্দিষ্ট সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাাতার সমাধিতে গেলেও ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক যেতে পারেননি। এ সময় বিএনপি নেতাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।


পরে ১১টার দিকে ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হওয়ার পর কর্মসূচি শুরু করেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র নেতাদের অপেক্ষায় রাখায় ছাত্রদলের নবনির্বাচিত দুই নেতার ওপর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া অভিযোগ রয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা নির্বাচিত হওয়ার পর সৌজন্যবশত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা অন্যান্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি তারা। জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতেও তাদেরকে ডাকা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বেশিরভাগ প্রার্থী এ কর্মসূচি বয়কট করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন