News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:38 PM
 85           
 0
 23 Sep 19, 01:38 PM

গুলশানে স্পা সেন্টারে অভিযানে আটক ১৯॥

গুলশানে স্পা সেন্টারে অভিযানে আটক ১৯॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে এ অভিযান চালানো হয়। তিনটি স্পা সেন্টারই সিলগালা করে দিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী। আটক তিন পুরুষ স্পা ও বডি ম্যাসাজ সেবা নিতে এসেছিলেন বলে জানা গেছে। আটক নারীরা সবাই ওই তিন স্পা সেন্টারের কর্মী।গুলশান ১ এর নাভানা টাওয়ারে ওই তিনটি স্পা সেন্টারেরই অবস্থান। টাওয়ারের ১৯ তলায় অবস্থিত ‘লাইফ স্টাইল’, ২০ তলায় ‘রেসিডেন্স সেলুন অ্যান্ড স্পা’ ও ২১ তলায় অবস্থিত ‘ম্যানগো স্পা’। অভিযানের পর তিনটি সেন্টারই সিলগালা করে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সেবা দেওয়ার নামে স্পা ও বডি ম্যাসাজ সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হচ্ছিল এমন অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন