
নিউজ ডেস্কঃ অনলাইনে কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের বিষয়টি স্পষ্ট করে একটি ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে পণ্যের মোট বিক্রয়মূল্যের ভ্যাট ধরা হয়েছিল। তবে ব্যাখ্যায় এনবিআর জানিয়েছে, ভ্যাট অনলাইনে সেবা প্রদানকারীর কমিশন বা সার্ভিস চার্জের ওপর আরোপ করা হবে। ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, এখন ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন।