News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:36 PM
 47           
 0
 23 Sep 19, 01:36 PM

ইয়াবাসহ হাতিরঝিল থেকে আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেফতার॥  

ইয়াবাসহ হাতিরঝিল থেকে আওয়ামী লীগ সভাপতির ছেলে গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানা এ তথ্য নিশ্চিত করেছেন। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য ছিল । এসব অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা ব্যবসার বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন