News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:16 PM
 118           
 0
 23 Sep 19, 01:16 PM

নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥  

নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা জানান প্রবাসীরা। ৮ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী নিউইর্য়কের স্থানীয় সময় রবিবার বিকাল সাড়ে ৪ টা ২৩ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে একদিনের যাত্রা বিরতির পরে ইত্তেহাদ এয়ার ওয়েজের ইওয়াই ১০১ ফ্লাইটে নিউইর্য়কের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছাবেন। ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। ১ অক্টোবর ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন