News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:10 PM
 67           
 0
 23 Sep 19, 01:10 PM

বজ্রপাত থেকে বাঁচতে খুলনায় বেড়িবাঁধে কয়েক হাজার তালবীজ রোপণ করল কৃষক॥

বজ্রপাত থেকে বাঁচতে খুলনায় বেড়িবাঁধে কয়েক হাজার তালবীজ রোপণ করল কৃষক॥

নিউজ ডেস্কঃ বেড়িবাঁধ এবং বজ্রপাত ঠেকাতে একদিনে বাঁধের দু'পাশে চার হাজার তালবীজ রোপণ করেছেন খুলনার বটিয়াঘাটা উপজেলার কায়েমখোলা গ্রামের কৃষকরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের এ কার্যক্রম চলে। প্রায় একশ' কৃষক এ কাজে অংশ নেন। এর আগে ধানক্ষেতে পাখি বসার জন্য গাছের ডাল স্থাপন করেন তারা। কৃষকরা জানান, ধানক্ষেতের পোকা দমনে আগে সবাই কীটনাশক ব্যবহার করতেন। এতে উৎপাদন ব্যয় বাড়ত। তারা নিজেরাও নানা রোগে আক্রান্ত হতেন। এখন কীটনাশকের বদলে ফসলের ক্ষেতে পাখি বসার জায়গা তৈরি করে দেন তারা। পাখি পোকা খেয়ে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এ ছাড়া ইদানীং বজ্রপাতে কৃষকের মৃত্যু বাড়ছে। আগে উঁচু গাছে বজ্রপাত হতো। কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়ায় মানুষ আক্রান্ত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা বাঁধের উঁচু জমিতে তালের বীজ বপন করছেন। কায়েমখোলা গ্রামের কৃষকদের এ উদ্যোগে উদ্ধুদ্ধ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বটিয়াঘাটার কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন