News71.com
 Bangladesh
 23 Sep 19, 12:36 PM
 65           
 0
 23 Sep 19, 12:36 PM

বশেমুরবিপ্রবি-তে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে॥

বশেমুরবিপ্রবি-তে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে॥

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগ দাবিতে ৫ম দিনের মতো আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছে আন্দোলনরতরা। ভিসি ড. খন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা। শনিবার শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ক্যাম্পাসের দুই কিলোমিটার বাইরে বলে জানান উপাচার্য। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে জেলা যুবলীগ-ছাত্রলীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন