News71.com
 Bangladesh
 23 Sep 19, 11:37 AM
 57           
 0
 23 Sep 19, 11:37 AM

ফখরুলের গ্রেফতারি পরোয়ানার আবেদন, আদেশ ১৩ অক্টোবর ।।

ফখরুলের গ্রেফতারি পরোয়ানার আবেদন, আদেশ ১৩ অক্টোবর ।।

নিউজ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) মামলার বাদী এবি সিদ্দিকী এ আবেদন করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম মিম (১৬) এবং দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজু (১৭) নিহত হন। এ ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সারাদেশে ছড়িয়ে পড়ে এ আন্দোলন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এ আন্দোলনকে রাজনীতিকরণসহ সারাদেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগ আনা হয় ফখরুলদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৪ আগস্ট আমীর খসরু ঢাকা শহরসহ সারাদেশে দাঙ্গা-হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে মোবাইল ফোনের মাধ্যমে কুমিল্লার নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের কর্মীদের নামানো ও ফেসবুকে প্রচারণা চালানোর নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন