News71.com
 Bangladesh
 22 Sep 19, 07:08 PM
 117           
 0
 22 Sep 19, 07:08 PM

বাংলাদেশের নৌপ্রধানের সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ॥

বাংলাদেশের নৌপ্রধানের সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার বনানীতে অবস্থিত নৌ সদর দফতরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে, ভারতীয় নৌপ্রধান নৌ সদরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।


সাক্ষাৎকালে দুই দেশের নৌপ্রধানদ্বয় পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ সফরের জন্য অ্যাডমিরাল করমবীর সিংকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐহিত্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তারা আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। এছাড়া, তারা পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দেশের নৌ সদস্যদের পারস্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন