News71.com
 Bangladesh
 22 Sep 19, 07:03 PM
 74           
 0
 22 Sep 19, 07:03 PM

জাবিতে আন্দোলনকারীদের কালো পতাকা প্রদর্শন॥

জাবিতে আন্দোলনকারীদের কালো পতাকা প্রদর্শন॥

জাবি প্রতিনিধিঃ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিকে ভর্তিপরীক্ষার প্রথমদিন আন্দোলনের প্রতি সমর্থনে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীলনগর ব্যানারে' বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ দুপুর দেড়টার দিকে শহীদ মিনারের সামনে কালো পতাকা প্রদর্শন কমসূচি পালন করেছেন। এ সময় বক্তারা, ভিসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে, তার পদত্যাগ দাবি করেন।


উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত সংকট প্রশমনে ভিসি ফারজানাকে পহেলা অক্টোবর এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম এবং উপাচার্য সহ দুর্নীতির সঙ্গে যুক্ত সবার রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। একই সাথে ভর্তি পরীক্ষা চলাকালীন সকল একাডেমিক ভবনে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন