
নিউজ ডেস্কঃ নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ৩ শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। আহত ৩ শিক্ষক বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সোমবার রাতে লোহাগড়া উপজেলার চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির পাম্পের মোটর চুরি হয়ে যায়। এ ঘটনায় রনি নামে স্থানীয় এক যুবককে সন্দেহ করে তার কাছ থেকে মোটরটি উদ্ধার করা হয়। এরই জের ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন এবং ছাহিবুর রহমান ও মহসিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তাদেরকে পিটিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।