
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।
পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজু এবং সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্তসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।