News71.com
 Bangladesh
 21 Sep 19, 12:58 PM
 91           
 0
 21 Sep 19, 12:58 PM

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে দুই মামলা॥

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে দুই মামলা॥

নিউজ ডেস্কঃ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‍্যাব মামলা দুটি করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে হলুদ রংয়ের বিশেষ ধরনের ইয়াবাসহ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করে র্যাব।


এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় আরো কয়েকজনকে। অভিযান শেষে র‍্যাব-২’র অধিনায়ক আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল, এই ক্লাবের ক্রীড়া সংস্থার আড়ালে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হতো। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়। এ র‌্যাব কর্মকর্তা বলেন, এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন