
নিউজ ডেস্কঃ আজ এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। এর আগে, শুক্রবার সন্ধ্যা থেকে কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাব, এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাব এবং ধানমন্ডি ক্লাব ঘিরে রাখে র্যাব। অভিযান শেষে ২৪ ঘণ্টার জন্য ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর কম্পানি কমান্ডার শাহাব উদ্দিন। রাত ১০টার দিকে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বার বন্ধ থাকায় সেখানে অনুমোদিত সংখ্যক মদ ছিল কিনা সেটি ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যাচাই বাছাই করা হবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।