News71.com
 Bangladesh
 21 Sep 19, 12:00 PM
 127           
 0
 21 Sep 19, 12:00 PM

হাতিরঝিলে ভেসে উঠল অজ্ঞাত লাশ॥

হাতিরঝিলে ভেসে উঠল অজ্ঞাত লাশ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে আজ শনিবার ভোরে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ বলছে, ভোরে হাতিরঝিলের কুনিপাড়া এলাকায় লাশটি ভেসে ওঠে। লাশের সামনের দিক (মাথা ও পিঠ) প্রথমে দেখা যায়। লাশটি স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। পুলিশের ধারণা, লাশটি দুই-তিন ধরে পানিতে ছিল। আজ তা ভেসে উঠেছে। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন