
নিউজ ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুইশত ৯০ ক্যান বিয়ারসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। আটক তিন জন হলো, মহসীন শিকদার (২৮), মনির চৌধুরী (৫৫), ও আবু কায়সার (২৮)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল কনকর্ড শপিংমল এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে দুইশত ৯০ ক্যান বিয়ারসহ তিন জন মাদকবিক্রেতাকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।