News71.com
 Bangladesh
 20 Sep 19, 12:58 PM
 123           
 0
 20 Sep 19, 12:58 PM

খুচরা বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম॥

খুচরা বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম॥

নিউজ ডেস্কঃ আমদানি ট্যাক্স বাড়ায় দেশের বাজারে ব্যাপকহারে বেড়েছে অতি প্রয়োজনীয় মসলা পেঁয়াজের দাম। সপ্তাহখানেক আগে এক লাফে বাড়ে কেজিপ্রতি ২০-৩০ টাকা। এ অবস্থায় রাজধানীর পাঁচটি স্পটে ট্রাকে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে সে প্রভাব নেই বাজারে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ রেলগেট, মালিবাগ কাঁচা বাজার, খিলগাঁও, শান্তিনগর ও সেগুনবাগিচা কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। এসব বাজারে প্রতিকেজি পেঁয়াজ দেশি ৭০ টাকা, হাইব্রিড (মোটা) ৬০ থেকে থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ দেশি ৮০ টাকা, হাইব্রিড (মোটা) ৭০ টাকায় বিক্রি হয়েছে। তবে দু’এক দিনের মধ্যেই সেটা ৭০ টাকায় নেমে আসে। অন্যদিকে টিসিবির ট্রাক সেলে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ট্রাক সেল থেকে যে কোনো ক্রেতা ৪৫ টাকা কেজি দরে দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। দাম না কমা পর্যন্ত এ বিক্রি অব্যাহত থাকবে।এ বিষয়ে টিসিবির ডিলার রফিকুল ইসলাম বলেন, বাজারে পেঁয়াজের দাম বাড়ায় সরকারিভাবে ট্রাক সেলে বিক্রি চলবে। আমরা সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিক্রি করছি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন