News71.com
 Bangladesh
 20 Sep 19, 11:53 AM
 83           
 0
 20 Sep 19, 11:53 AM

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিকেলে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী॥

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিকেলে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাশুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ভিভিআইপি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আবুধাবী পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি দিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-১০১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে যাবেন তিনি।

আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে ‘Universal Health Coverage’ বিষয়ক শীর্ষক প্লেনারি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বক্তব্য রাখবেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা নেদারল্যান্ডের রাণি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।বিকেল ৩টার দিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন ও ওআইসি সেক্রেটারিয়েট (OIC Secretariat) কর্তৃক আয়োজিত মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন তিনি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাতে ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দেবেন শেখ হাসিনা।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসকে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে জাতিসংঘ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করবেন তিনি।রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবীতে যাত্রাবিরতি দিয়ে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন