
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও বেতন গ্রেড ১১ করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলা চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ মানববন্ধনে অশ নেন। বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকের পরেই অর্থাৎ ১১ তম গ্রেড তারা তাদের অবস্থান নির্ধারণসহ চলমান আন্দোলনে সকল ন্যায্য দাবি পূরণের আহবান জানান। মানববন্ধনে অংশ নিয়ে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু একাত্মতা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, শিক্ষক নেতা কবির উদ্দিন, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, আবুবকর সিদ্দিক, শাহিদা খানম প্রমুখ বক্তৃতা করেন।ধনবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ প্রধানশিক্ষকদের ১০ম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।