News71.com
 Bangladesh
 19 Sep 19, 12:53 PM
 71           
 0
 19 Sep 19, 12:53 PM

জনকল্যাণ নিশ্চিত করতে এমপিদের ভূমিকা রাখতে হবে॥ স্পীকার

জনকল্যাণ নিশ্চিত করতে এমপিদের ভূমিকা রাখতে হবে॥ স্পীকার

নিউজ ডেস্কঃ জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে জাতীয় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, জনসংখ্যা ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয়। জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখতে হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত ‘নাইরোবি সামিট অন আইসিপিডি২৫ অ্যাক্সেলারেটিং দ্য প্রোমিজ’ শীর্ষক পরামর্শসভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার একথা বলেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনসংখ্যার উন্নয়ন নারী উন্নয়ন থেকে পৃথক কোনো বিষয় নয়। নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। সংসদ সদস্যরা জনসংখ্যার উন্নয়নে কাজ করছেন। প্রত্যেক নির্বাচনী এলাকায় এমপিদের মাধ্যমে অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টরিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) আওতায় বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে জাতীয় সংসদ অগ্রণী ভূমিকা পালন করছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সফলতার উদাহরণ বিশ্বব্যাপী সমাদৃত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন