News71.com
 Bangladesh
 18 Sep 19, 08:40 PM
 94           
 0
 18 Sep 19, 08:40 PM

‘রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সাহায্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

‘রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সাহায্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট পেতে সাহায্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি কর্মকর্তারাই শুধু এর সঙ্গে জড়িত নন। আরও অনেক ধরনের মানুষ এ কাজে জড়িত। সকলকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিং এ একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গাদের কারণে টেকনাফ, উখিয়াসহ পুরো কক্সবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব সময় গুরুত্ব দিতে হয়। কঠোর আইনশৃঙ্খলা জোরদারের মধ্য থেকেও যারা রোহিঙ্গাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, তারা হতে পারে কোনো চক্র। তবে যেই হোক না কেন খুঁজে বের করা হচ্ছে। খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সরকার ও দলে দুর্নীতির বিরুদ্ধে চলা শুদ্ধি অভিযান সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু দলের লোক নয়, যারা অপকর্ম করবে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন