News71.com
 Bangladesh
 17 Sep 19, 11:17 AM
 103           
 0
 17 Sep 19, 11:17 AM

আদালতের রি-কল জালিয়াতির অভিযোগে খুলনায় পেশকার গ্রেফতার ।।

আদালতের রি-কল জালিয়াতির অভিযোগে খুলনায় পেশকার গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে টাকার বিনিময়ে আসামিকে ভুয়া জামিন মঞ্জুরের রি-কল প্রদানের অভিযোগে ৪নং আদালতের স্টেনো (পেশকার) শেখ মোস্তাক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় খুলনা সার্কিট হাউজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর মামলার আসামি ৪নং আদালত থেকে জামিন পেয়েছেন মর্মে ৩নং আদালতে একটি রি-কল জমা দেওয়ার পর এ জালিয়াতি সামনে আসে। মামলা গায়েব ও জামিনের প্রতিশ্রুতি দিয়ে পেশকার মোস্তাক আসামি পক্ষের সঙ্গে ৪লাখ টাকার মৌখিক চুক্তি করেছিলেন বলে তদন্তে ধরা পড়েছে। গ্রেফতার হওয়া পেশকার শেখ মোস্তাক বাগেরহাট জেলার ফকিরহাটের ধনপুতা গ্রামের বাসিন্দা। শেখ মোস্তাক ওই কোর্টের পেশকার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, দৌলতপুর পাবলা কেশবলাল রোডের মৃত. আব্দুল ওয়াদুদ মোল্লার মেয়ে হীরা খানমের কাছ থেকে ব্যবসার কথা বলে ২৯লাখ টাকা ধার নেয় শেখ রাজিব। কিন্তু ওই টাকা ফেরত না দেওয়ায় গত বছরের ৩ অক্টোবর হীরা খানম রাজিব ও তার স্ত্রী সুমনার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন যার নং- ০৪। গত ১৮ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে রাজিব ও স্ত্রী সুমনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় উত্তরা পশ্চিম থানায়। যার প্রসেস নং ৯২/১৯ ও ৯৩/১৯।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল বাহার বুলবুল বলেন, শেখ মোস্তাকের বিরুদ্ধে খুলনা থানার ৬ (৯) ১৯ নম্বর পেনাল কোডের মামলার রি-কল জালিয়াতির অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, মামলার আসামি রাজিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে সোমবার সন্ধ্যায় সার্কিট হাউজ এলাকা থেকে বেঞ্চ সহকারি শেখ মোস্তাককে গ্রেফতার করা হয়েছে। তিনি এ জামিন জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছেন বলে তথ্য রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন