News71.com
 Bangladesh
 17 Sep 19, 12:37 AM
 143           
 0
 17 Sep 19, 12:37 AM

গ্যাস রপ্তানি চুক্তি ‘পিএসসি-২০১৯’ দেশের স্বার্থবিরোধী॥ তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটি

গ্যাস রপ্তানি চুক্তি ‘পিএসসি-২০১৯’ দেশের স্বার্থবিরোধী॥ তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটি

নিউজ ডেস্কঃ বিদেশি কোম্পানিকে সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ দিয়ে উৎপাদন অংশীদারিত্ব চুক্তিকে (পিএসসি-২০১৯) দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা উল্লেখ করেন তারা। সভায় নেতৃদ্বয় বলেন, ‘পিএসসি-২০১৯’ বিদেশি কোম্পানিকে গ্যাস রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিদেশি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ যে গ্যাস কিনবে তার দাম বাড়িয়ে ৭ দশমিক ২৫ মার্কিন ডলার করা হয়েছে। সেইসঙ্গে ট্যাক্সও মওকুফ করা হয়েছে।  এরফলে ১০ ডলার দিয়ে আমাদের গ্যাস কিনতে হবে। নেতৃদ্বয় আরও বলেন, জনমত উপেক্ষা করে গ্যাসের সংকট দেখিয়ে উচ্চমূল্য গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। অন্যদিকে গ্যাস রপ্তানির চুক্তি করা হচ্ছে। দেশি-বিদেশি লুটেরা এবং বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার জন্যই এটা করা হচ্ছে। এসময় কমিটির পক্ষে থেকে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ‘পিএসসি-২০১৯’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন