News71.com
 Bangladesh
 17 Sep 19, 12:35 AM
 153           
 0
 17 Sep 19, 12:35 AM

ইয়াবা বিক্রির চেষ্টা ॥ ৫ পুলিশ সদস্য রিমান্ডে

ইয়াবা বিক্রির চেষ্টা ॥ ৫ পুলিশ সদস্য রিমান্ডে

নিউজ ডেস্কঃ আসামি ছেড়ে দিয়ে উদ্ধার ইয়াবা ভাগবাটোয়ারা করে বিক্রির সময় গ্রেফতার পাঁচ পুলিশ সদস্যের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় সোমবার (১৬ সেপ্টেম্বর) গ্রেফতারদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক পরিদশ চন্দ্র। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তিন জনের তিনদিন ও দুই জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারদের মধ্যে গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ আহমেদ মিয়াজি (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মণ্ডল (২৩) ও নায়েক মো. জাহাঙ্গীর আলমের (২৭) তিনদিন এবং এপিবিএনের কনস্টেবল মো. রনি মোল্ল্যা (২১) ও কনস্টেবল মো. শরিফুল ইসলাম (২৩) এর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এপিবিএনের চার পুলিশ সদস্য এবং গুলশান থানার এক এএসআইকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে তাদের আটক করে উত্তরা পূর্ব থানা ও এপিবিএন। অভিযানে অংশ নেওয়া অফিসার ও মামলার বাদী আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর এসআই মো. জাফর বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন