
নিউজ ডেস্ক: অর্থ অত্মসাতের অভিযোগের মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) সিনিয়র অফিসার (বিপণন) মো. নুরুল ইসলামসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুদক। সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক কামরুজ্জামান এ চার্জশিট দাখিল করেন। এরপর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন।শিগগিরই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। চার্জশিটভূক্ত অপর আসামিরা হলেন- এমপ্লয়ি গ্রেড-৪ জোন তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ, বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম ও গাজীপুর দুগ্ধ বিতরণকারী রিকশা-ভ্যান চালক সমবায় সমিতি লিমিডেটের ম্যানেজার মো. ইউসুফ।