News71.com
 Bangladesh
 17 Sep 19, 12:30 AM
 126           
 0
 17 Sep 19, 12:30 AM

রংপুর উপনির্বাচন॥ মুল লড়াই জাপা-বিএনপির

রংপুর উপনির্বাচন॥ মুল লড়াই জাপা-বিএনপির

 

নিউজ ডেস্ক: রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এতে জাতীয় পার্টি ও বিএনপির মধ্যেই এই আসনের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়ে পড়ল। তবে রাজুর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণায় বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সশরীরে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন রেজাউল করিম রাজু।মনোনয়নপত্র প্রত্যাহারের পর তিনি সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। আমি গণমানুষের আশা-আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারলাম না, তবে আমি কথা দিলাম, রংপুরবাসীর পাশে থেকে তাদের জন্য সারাজীবন কাজ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন