News71.com
 Bangladesh
 17 Sep 19, 12:17 AM
 66           
 0
 17 Sep 19, 12:17 AM

নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের নীরবতায় ক্যাবের ক্ষোভ॥

নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের নীরবতায় ক্যাবের ক্ষোভ॥

নিউজ দেস্কঃ পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের অস্থিরতা ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলার প্রশাসনের নিরবতায় ক্ষোভ জানিয়েছে দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে জাতীয় ও স্থানীয়ভাবে ব্যবসায়ীদের সঙ্গে জরুরি সভা করে সম্ভাব্য করণীয় নির্ধারণ, বিকল্প উৎস থেকে এসব পণ্য আমদানি নিশ্চিত করা, বিকল্প বাজার হিসাবে টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান। বিবৃতিতে জানানো হয়, বাজারে সবরকম নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে চলে গেছে। এ অবস্থায় জরুরিভাবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, জেলা-উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে সভা করে এ সমস্যা সমাধান করে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন