
নিউজ ডেস্কঃ এসো মিলি প্রাণে প্রাণে, সবুজের জয়গানে’ এই স্লোগান সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি’র অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ফুল, ফল, কাঠ ও ওষুধি জাতের ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ওই টাকায় গাছের চারা কিনে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় রোপণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে উপজেলার শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ও বিশ্ব ওজোন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।