News71.com
 Bangladesh
 16 Sep 19, 08:18 PM
 109           
 0
 16 Sep 19, 08:18 PM

এফবিআই’র সঙ্গে দুদক যোগাযোগ অব্যাহত রেখেছে ।। ইকবাল মাহমুদ

এফবিআই’র সঙ্গে দুদক যোগাযোগ অব্যাহত রেখেছে ।। ইকবাল মাহমুদ

নিউজ ডেস্কঃ এফবিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দুদক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সেগুনবাগিচার দুদক কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের আবাসিক আইন উপদেষ্টা এরিক অপেঙ্গার সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, দুদক এফবিআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে। কমিশন প্রত্যাশা করে, দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত বিশেষ করে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, আর্থিক লেনদেনের তদন্তের ক্ষেত্রে ফরেনসিক অ্যানালাইসিস, ট্রেড বেইজড মানিলন্ডারিং, অপরাধীদের জিজ্ঞাসাবাদের কৌশল, সম্পদ পুনরুদ্ধার (স্টোলেন অ্যাসেট রিকভারি), তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘটিত আর্থিক ক্রাইম, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তথ্য বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরো বিকশিত হবে। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই’র সঙ্গে দুদকের নিবিড় সম্পর্ক রয়েছে। এসব প্রতিষ্ঠান এদেশ থেকে পাচার হওয়া অর্থ প্রত্যার্পণ ও কমিশনের নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে কর্মকর্তাদের প্রশিক্ষণে যথেষ্ট সহযোগিতা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন