News71.com
 Bangladesh
 16 Sep 19, 07:50 PM
 74           
 0
 16 Sep 19, 07:50 PM

দুর্নীতিগ্রস্ত জাবি উপাচার্যেরও অপসারণ চান মির্জা ফখরুল॥

দুর্নীতিগ্রস্ত জাবি উপাচার্যেরও অপসারণ চান মির্জা ফখরুল॥

নিউজ ডেস্কঃ চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে বরখাস্ত হওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিরও অপসারণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারই যথেষ্ট নয়, একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অপসারণ করা উচিত। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন