News71.com
 Bangladesh
 16 Sep 19, 07:35 PM
 75           
 0
 16 Sep 19, 07:35 PM

সেবার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেবার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রতিবেশী দেশগুলোর সাথে যেকোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদক গ্রহণ করেন তিনি। বলেন, দেশের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে সরকার পরিকল্পনা নিয়েছে। দেশের মানুষের কর্মক্ষমতা ও সামর্থ্য বিবেচনা করে সরকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য স্থির করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।


শান্তি, উন্নয়ন আর নারী কল্যাণে অবদানের জন্য ভারতের ড. কালাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯ দেয়া হলো শেখ হাসিনাকে। ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী ড. এ পি জে আব্দুল কালামের সম্মানে এই পদক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার হাতে পদক তুলে দেন ভারতের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন