
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা চারটার দিকে উপাচার্য কার্যালয়ে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা শোভনের পক্ষে এই চিঠি দেন বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, ‘শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’