News71.com
 Bangladesh
 16 Sep 19, 07:12 PM
 78           
 0
 16 Sep 19, 07:12 PM

দুর্গাপুজা উপলক্ষ্যে রংপুরের উপনির্বাচন পেছাতে সিইসিকে স্মারকলিপি॥

দুর্গাপুজা উপলক্ষ্যে রংপুরের উপনির্বাচন পেছাতে সিইসিকে স্মারকলিপি॥

নিউজ ডেস্কঃ রংপুর-৩ আসনের উপনির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নির্বাচন পেছানো না হলে এই ভোট বর্জন ছাড়া হিন্দু সম্প্রদায়ের সামনে কোনো বিকল্প থাকবে বলেও জানিয়েছে তারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের সই করা এ সংক্রান্ত একটি স্মারকলিপি সিইসি বরাবর জমা দেওয়া হয়। এতে গত সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় কমিশনকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রংপুর-৩ উপনির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ জানানো হয়।স্মারকলিপিতে সিইসির উদ্দেশে বলা হয়েছে, আপনি আমাদের এই স্মারকলিপি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন এবং রংপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ৫ অক্টোবর থেকে পরিবর্তন করে শারদীয় দুর্গোৎসব পরবর্তী অন্য যেকোনো দিন পুনঃনির্ধারণ করার অনুরোধ রইল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন