
নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক ফেলে পালিয়েছে মা-বাবা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর সারে ৫টার দিকে নবজাতকটি জন্ম নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নবজাতকটি হাসপাতালে ১০৬ নাম্বার ওয়ার্ডের থাকলেও নবজাতকের সঙ্গে থাকা মা-বাবাকে খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল হাসপাতালে প্রশাসনিক ব্লক এর ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ‘হাসপাতালে নথিতে দেখা যায় ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে সিজারের মাধ্যমে নবজাতটি ভূমিষ্ঠ হয়।হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল এবং ঠিকানায় দেখা যায় মিরপুর ১ এলাকা।’