News71.com
 Bangladesh
 16 Sep 19, 07:08 PM
 55           
 0
 16 Sep 19, 07:08 PM

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন॥

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে নিয়োগ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ আদালতে আবেদনটি দায়ের করেন। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিশেষ কমিটি গঠন সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিটের ধারাবাহিকতায় সোমবার সম্পূরক আবেদনটি করা হয়। আবেদনে শিক্ষাসচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ঢাকা জেলা প্রশাসকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে। আবেদনে ফওজিয়াকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপন স্থগিত চাওয়া হয়েছে। এছাড়া তার কার্যক্রমের ওপরে স্থিতাবস্থা জারিরও আর্জি জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন