News71.com
 Bangladesh
 16 Sep 19, 02:05 PM
 118           
 0
 16 Sep 19, 02:05 PM

হিলিতে কমেছে পেঁয়াজের দাম ।।

হিলিতে কমেছে পেঁয়াজের দাম ।।

নিউজ ডেস্কঃ হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা। সপ্তাহের প্রথম দিন শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়। বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারত সরকারের নির্ধারিত বাড়তি ৮৫২ ডলারেই পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। বন্দরে পেঁয়াজের ক্রেতা কম থাকায় বেশি দামে আমদানি করে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এতে লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা। পেঁয়াজের দাম কমায় স্বস্তিতে পাইকাররা। গত শুক্রবার ভারতে মূল্য নির্ধারণী সংস্থা ন্যাপিড প্রতি টন পেঁয়াজ রফতানিতে আড়াইশ’ থেকে ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ ডলার নির্ধারণ করে দেয়। হঠাৎ আমদানি মূল্য বাড়ায় বিপাকে পড়েন পাইকাররা। হিলি কাস্টমস জানায়, চলতি সপ্তাহের দুই কর্মদিবসে ২৩ ট্রাকে ৫১০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন