News71.com
 Bangladesh
 16 Sep 19, 02:02 PM
 124           
 0
 16 Sep 19, 02:02 PM

ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতৃত্বের সাংগঠনিক কার্যক্রম শুরু॥  

ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতৃত্বের সাংগঠনিক কার্যক্রম শুরু॥   

নিউজ ডেস্কঃ সবার প্রত্যাশা অনুযায়ী ছাত্রলীগ গোছাতে জয় ও লেখককে প্রধানত কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আগামী ১০ মাসের রোডম্যাপ তৈরি ও তার বাস্তবায়ন করতে হবে। এ জন্য একনিষ্ঠতা ও প্রজ্ঞার সঙ্গে সংগঠনে পর্যাপ্ত সময় দিতে হবে। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, শোভন-রাব্বানীর ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সংগঠন পরিচালনা করাই হবে জয়-লেখকের প্রধান কাজ।

আজ সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গতকাল রোববার মধুর ক্যান্টিনে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এ কথা জানান। তারা বলেন, পুষ্পস্তবক অর্পণের পর ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আমাদের কর্মপরিকল্পনা নির্দিষ্ট করব।

এর আগে ধারাবাহিক বিতর্কের অবসান ঘটিয়ে শনিবার রাতে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়।একই সঙ্গে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতির আল-নাহিয়ান খান জয় ও প্রথম যুগ্ম সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত তারা সারাদেশে কমিটি গঠন থেকে শুরু করে ছাত্রলীগের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন