News71.com
 Bangladesh
 16 Sep 19, 02:01 PM
 109           
 0
 16 Sep 19, 02:01 PM

বাংলাদেশ সফরে ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক॥

বাংলাদেশ সফরে ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক॥

নিউজ ডেস্কঃ ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে দু’জন প্রতিনিধি রয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন ১৫-১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নৌবাহিনী প্রধান ও কোস্ট গার্ডের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ভারত ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশে ভারতীয় কোস্ট গার্ড প্রধানের এই সফর সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন