News71.com
 Bangladesh
 16 Sep 19, 01:58 PM
 78           
 0
 16 Sep 19, 01:58 PM

আমরা কোন রুচির পরিচয় দিচ্ছি ॥ সাংসদ শামীম ওসমান

আমরা কোন রুচির পরিচয় দিচ্ছি ॥ সাংসদ শামীম ওসমান

নিউজ ডেস্কঃ ‘আমি আজ আসার সময় লজ্জা পেয়েছি, জালকুঁড়িতে (ট্রাফিক) জ্যামে পড়েছিলাম। দেখলাম, বেশ কিছু নারী বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসছে। গাড়ির জানালা নামিয়ে দেখি, দুর্গন্ধে তারা নাকে হাত চেপে মুখটা ঢেকে রেখেছে। সেখানে বেশ কিছু মানুষ ময়লা ফেলছে, গাড়িভরে সিটি করপোরেশনও ময়লা ফেলছে। এটা আমরা কোন রুচির পরিচয় দিচ্ছি?’ গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, নারায়ণগঞ্জ জেলার ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী-রানারআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।


তিনি বলেন, এর আগেও এমন হয়েছিল। সেখানে এখন নাসিম ওসমান পার্ক করা হয়েছে। তখন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এসেছিলেন। বলেছিলেন, এই ময়লা যে ফেলেছে, তার অফিসে ফেলার জন্য। পার্ক হওয়ার পর ভেবেছিলাম, এখানে আর ময়লা ফেলবে না। কিন্তু, এখন দ্বিগুণ গতিতে ময়লা ফেলা হচ্ছে। নারায়ণগঞ্জ শহরে যখন কেউ ঢুকবে, তখন এই শহর সম্পর্কে বিরূপ ধারণা হবে। এটা কেমন শহরে ঢুকছি যেখানে ময়লা ডাম্পিংয়ের ওপর ডাম্পিং হয়ে আছে? আমি সংসদেও এ ব্যাপারে কথা বলেছি। পরিবেশ উপমন্ত্রী বলেছেন, এটা আপনাদের নারায়ণগঞ্জের মানুষের জন্য লজ্জার। তাই, আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন