News71.com
 Bangladesh
 16 Sep 19, 01:55 PM
 61           
 0
 16 Sep 19, 01:55 PM

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক রাব্বানী চাইলেন ক্ষমা॥  

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক রাব্বানী চাইলেন ক্ষমা॥   

নিউজ ডেস্কঃ চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হয়েছে গোলাম রাব্বানীকে। পদ হারানোর পর তাকে আর গণমাধ্যমের সামনে আসতে দেখা যায়নি। সবশেষ সোমবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। গোলাম রাব্বানী লিখেন, ‘মমতাময়ী নেত্রী, আপনার মনে কষ্ট দিয়েছি, আমি অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। প্রিয় অগ্রজ ও অনুজ, আপনাদের প্রত্যাশা-প্রাপ্তির পুরো মেলবন্ধন ঘটাতে পারিনি বলে আপনাদের কাছেও ক্ষমাপ্রার্থী।’

তিনি আরো লিখেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, স্বেচ্ছায়-সজ্ঞানে আবেগ-ভালোবাসার এই প্রাণের সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী 'গর্হিত কোন অপরাধ' করিনি। আনীত অভিযোগের কতটা ষড়যন্ত্রমূলক আর অতিরঞ্জিত, সময় ঠিক বলে দেবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লিখেন, ‘প্রাণপ্রিয় আপা, আপনি আদর্শিক পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য তনায়া, ১৮ কোটি মানুষের আশার বাতিঘর। আপনার দিগন্ত বিস্তৃত স্নেহের আঁচল, এক কোণে যেন ঠাঁই পাই। আপনার ক্ষমা এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাকিটা জীবন চলতে চাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন