
নিউজ ডেস্কঃ বাবাকে হত্যাচেষ্টার মামলায় ছেলেসহ তাঁর চার বন্ধুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। গতকাল শনিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চার আসামি হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাবিবুর রহমানের ছেলে সামিউল আহম্মেদ (২১), তাঁর তিন বন্ধু যাত্রাবাড়ীর সাব্বির হোসেন (২০), মুন্সিগঞ্জের সিরাজদিখানের সিফাত (২০) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর কাউসার আহম্মেদ (২১)।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক আয়ান মাহমুদমিউল আহম্মেদ তাঁর বন্ধুদের নিয়ে হাবিবুর রহমানকে একটা ঘরে আটকে রেখে নির্যাতন করেন। পুলিশ খবর পেয়ে হাবিবুর রহমানের ছেলেসহ তাঁর চার বন্ধুকে গত শুক্রবার গ্রেপ্তার করে। গতকাল শনিবার চারজনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজের ছেলেসহ তাঁর বন্ধুদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে হাবিবুর রহমান গতকাল যাত্রাবাড়ী থানায় মামলা করেন।